হোম > শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ

অর্থনৈতিক রিপোর্টার

বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের কর হার কমানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্ধারণ করা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

রোববার অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর পুনরায় ১৫ শতাংশ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে গত ১৮ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম 'প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক' মানববন্ধন কর্মসূচি পালন করে ।

২০০৭ সালের ২৮ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অপরাপর বিশ্ববিদ্যালয় যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় নয় সেগুলোকে আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর দিতে হবে বলে প্রজ্ঞাপন জারি করে।

২০১০ সালের ১ জুলাই অপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিক্যাল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা শুধু তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজের উদ্ভূত আয়ের ওপর প্রদেয় আয়করের হার ১৫ শতাংশ নির্ধারণ করে। এরপর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৪৬টি রিট করা হয়েছিল।

২০২১ সালের ৯ ফেব্রুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সরকারের ১৫ শতাংশ হারে আয়কর আদায়ের দুই প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি (লিভ টু আপিল) দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ আয়কর আদায় থেকে বিরত থাকতে এনবিআরকে নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে এই আপিল নিষ্পত্তি করে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ১৫ শতাংশ ট্যাক্স দিতে হবে বলে রায় দেন আপিল বিভাগ।

ফ্যাসিস্ট আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বলেই জবিকে মূল্যায়ন করা হয়নি: উপাচার্য

৪৭ বছর বয়সে ইউপি সদস্যের এইচএসসি পাস, ভর্তি হবেন স্নাতকে

পাস করলেও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে অনিশ্চয়তা

উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

ডেঙ্গুতে প্রাণ গেল জুলাইযোদ্ধা চন্দনের, শোকের ছায়া বেরোবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

এসএইউর গভর্নিং বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইউজিসি চেয়ারম্যানকে সংবর্ধনা

কারিগরির ভোকেশনাল ৬ষ্ঠ-৮ম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর