হোম > শিক্ষা

এইচএসসি ও আলিমের স্থগিত পরীক্ষার রুটিন প্রকাশ

স্টাফ রিপোর্টার

চলতি বছরের এইচএসসি ও আলিমের স্থগিত হওয়া পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড আলাদাভাবে এই রুটিন প্রকাশ করেন।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় ২টি পরীক্ষা স্থগিত করা হয়। এর আগে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা (শুধু গোপালগঞ্জ জেলায়) ও কুমিল্লা অঞ্চলে বন্যার (শুধু কুমিল্লা বোর্ড) কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করে আন্তঃশিক্ষা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড জানায়, ১০ জুলাইয়ের স্থগিত হওয়া পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র/হিসাববিজ্ঞান ১ম পত্র/যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা হবে ১২ আগস্ট। পরীক্ষাটি শুধুমাত্র কুমিল্লা শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

১৭ জুলাইয়ের স্থগিত হওয়া ভূগোল (তত্ত্বীয়) ২য় পত্রের পরীক্ষা হবে ১৪ আগস্ট সকালে। আর বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) ২য় পত্র/আরবি ২য় পত্র/পালি ২য় পত্রের পরীক্ষা। এ পরীক্ষা শুধুমাত্র ঢাকা শিক্ষা বোর্ডের অধীন গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য।

২২ জুলাইয়ের স্থগিত হওয়া রসায়ন (তত্ত্বীয়) ২য় পত্র/ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (মানবিক শাখা)/ইতিহাস ২য় পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন ২য় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য।

এছাড়া ২৪ জুলাই স্থগিত হওয়া অর্থনীতি ১ম পত্র, প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সকল সাধারণ শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য। এছাড়া ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার নতুন সময়সূচি অনুযায়ী ১০ জুলাইয়ের স্থগিত হওয়া ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ১৪ আগস্ট। আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে ১৩ আগস্ট (শুধুমাত্র গোপালগঞ্জ জেলার জন্য প্রযোজ্য)। ২২ জুলাইয়ের স্থগিত হওয়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা ১৭ আগস্ট এবং ২৪ জুলাইয়ের বালাগত ও মানতিক (সাধারণ বিভাগ), পদার্থ বিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়), তাজবীদ প্রথম পত্র (মুজাঝিদ মাহির বিভাগ)-এর পরীক্ষা ২৪ জুলাইয়ের পরিবর্তে ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। এছাড়া ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী