হোম > শিক্ষা

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে মারা যান। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে বেশ কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

গত ৩ মার্চ দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে ঢাকা ক্লাবে যান আরেফিন সিদ্দিক। সেখানে হঠাৎ পড়ে যান তিনি। তাৎক্ষণিক তাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন জানান, জানাজা কোথায় হবে এখনো নিশ্চিত না। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ করার ইচ্ছে ছিল। কিন্তু শোনা যাচ্ছে আগামীকাল জুম্মার পর গন্ডগোল হতে পারে। তাই ঈদগাহ মসজিদ অথবা ধানমন্ডির ৭/এ করতে পারি। আজিমপুর কবর স্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ২০০৯ সালে আরেফিন সিদ্দিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে উপাচার্যের দায়িত্ব পালন শেষে ফের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন।

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার

১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে সব মাদরাসা প্রধানকে নির্দেশনা

হিট প্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের

এনএসইউতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করলো এসএস ক্লাব

বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত: প্রতিমন্ত্রী

দুর্ঘটনার কবলে ঢাবির বাস, আহত ১০

উৎসব ভাতা নিয়ে শিক্ষকদের জন্য বড় সুখবর

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

সারা দেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ

জবিতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা