হোম > শিক্ষা

তোমাদের হাতে শিকল দিলাম, অন্যায় পেলে আটকায় দিয়ো: নবনিযুক্ত ববি উপাচার্য

প্রতিনিধি, ববি

‘এই শিকল তোমাদের হাতে দিয়ে গেলাম, আমার মাধ্যমে যদি কোনো অন্যায় পাও তাহলে আবার আটকায় দিয়ো’। বরিশাল বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে এসে বাসভবনের শিকল খুলে এ মন্তব্য করেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

বৃহস্পতিবার দুপুরে উপাচার্য হিসেবে যোগ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের এ অধ্যাপক।

যোগদানের পরেই তিনি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপরপরই আন্দোলনের সময় তালাবদ্ধ বাসভবনের গেটে তালা খুলতে শিক্ষার্থীদের সাথে নিয়ে যান।

এরআগে উপাচার্যের দপ্তরে শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে তিনি আরো বলেন, যেহেতু সরকার আমাকে একটি বিশেষ পরিস্থিতিতে নিয়োগ দিয়েছে, তাই আমি আমার সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করব বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে যাতে বিশ্ববিদ্যালয় মান, মর্যাদা ও র‍্যাংকিংয়ে আরও এগিয়ে যেতে পারে।

উল্লেখ্য, গত মঙ্গলবার শিক্ষার্থীদের টানা একমাসের আন্দোলনের পর ঢাবি অধ্যাপক শুচিতা শরমিনকে উপাচার্যের পদ থেকে অব্যহতি দেওয়া হয়৷ সেই সাথে একই দিনে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বতীকালীন উপাচার্য হিসেবে ড. মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়।

বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি বৈষম্য নেই

জাবিতে প্রথমবারের মতো তিন দিনের চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয়

ভর্তি পরীক্ষার ফলে ত্রুটি, পাস করলেও শত শত পরীক্ষার্থীকে দেখানো হলো ফেল

জুলাই ইস্যুতে দ্বিমত, বিএনপির সমালোচনা করে ছাত্রদল নেতা শোভনের পদত্যাগ

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত