হোম > শিক্ষা

জুলাই বিপ্লব মাদরাসা শিক্ষা উন্নয়নে অনেক সুযোগ এনে দিয়েছে

মাদরাসা বোর্ড চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের যাইতুন একাডেমির কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক। শনিবার এই পরিদর্শন করেন তিনি।

এ সময় এক অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে দেশ গঠনের সুযোগ করে দিয়েছে। আমাদেরকে এই সুযোগ কাজে লাগাতে হবে। তিনি বলেন, আমরা রাত দিন চেষ্টা করে যাচ্ছি, আপনারাও দীনী শিক্ষার প্রসারে কাজ করে যান। মাদ্রাসা শিক্ষা কারিকুলাম শুধু দেশেই নয়, বিদেশেও প্রয়োজন রয়েছে। সারা বিশ্বে বাংলাদেশিদের জন্য মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার চাহিদা রয়েছে।

এর আগে সকালের একটি ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান মাদরাসা বোর্ডের চেয়ারম্যান। পরে তিনি যাইতুন একাডেমিতে গেলে তাকে ফুলেল অভ্যর্থনা জানান যাইতুন একাডেমির চেয়ারম্যান ড. মুহাম্মদ আমিনুল হক, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. বিএম মফিজুর রহমান আল আজহারী, ভাইস চেয়ারম্যান ড. মুহাম্মদ শহীদুল হক সহ একাডেমির তাহফিজ বিভাগের ছাত্র ও শিক্ষকবৃন্দ। শিক্ষার্থীরা এসময় "তালাআল বাদরু আলাইনা" গেয়ে গেয়ে অতিথিকে বরণ করে নেন।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল, সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে যাইতুন একাডেমি পরিদর্শনে আসেন। তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

যাইতুন একাডেমির চেয়ারম্যান সব অতিথিকে নিয়ে একাডেমির সকল ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি, স্টুডিও, পাবলিকেশন ঘুরে ঘুরে দেখান। এ সময় তারা নতুন স্থাপিত সায়েন্স ও রোবটিক ল্যাব উদ্বোধন করেন। যাইতুন একাডেমির আবাসিক হোস্টেল ও ডাইনিং হলও ঘুরে দেখেন অতিথিরা।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত অভ্যর্থনা অনুষ্ঠানে ভাইস প্রিন্সিপাল অ্যাডভোকেট রাবেয়া সুলতানার নেতৃত্বে যাইতুন একাডেমির সকল শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ড. মুহাম্মদ আমিনুল হক।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার