হোম > শিক্ষা

রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার দিনব্যাপী অ্যালামনাই মিলনমেলা

স্টাফ রিপোর্টার

রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সাংগঠনিক সম্পাদক ও নাগরিক টেলিভিশনের এডিটর (প্ল্যানিং) এরফানুল হক নাহিদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার উপাচার্য অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সনক দ্রাবিড় ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সম্মাননা গ্রহণ করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দিপু সিদ্দিকী, হোটেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপারসন আমিনুল আশরাফ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপারসন মুরাদ হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মশিউর রহমান। দিনব্যাপী আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিলনমেলার এই উচ্ছ্বাসমুখর পরিবেশে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার