হোম > শিক্ষা

জাবিতে ভর্তি পরীক্ষা শুরু

জাবি প্রতিনিধি

জাবিতে ভর্তি পরীক্ষা দিতে আসছেন শিক্ষার্থীরা। ছবি: আমার দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯ টায় ভর্তি পরীক্ষা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে ৪৬৬টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৭ হাজার ৪৯৭টি। এতে আসন প্রতি লড়বেন প্রায় ১০১ জন ভর্তিচ্ছু।

আজকের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম তিন শিফটে নারী শিক্ষার্থীদের ও পরবর্তী তিন শিফটে পুরুষ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২২ ডিসেম্বর ‘বি’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর ‘সি১’ ও ‘ডি’ ইউনিটের একাংশের এবং ২৪ ডিসেম্বর ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের একাংশ ও আইবিএ-জেইউ'র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ডিসেম্বর। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের অবশিষ্টাংশের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের ভর্তি পরীক্ষার কার্যক্রম।

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা

একাদশে ভর্তিতে প্রায় ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর

গবেষণা-উদ্ভাবন-উন্নয়নভিত্তিক উচ্চশিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার

উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি

ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: ঢাবি কর্তৃপক্ষ

দোকানের মালিকানা নিয়ে জাবির দুই হলের সংঘর্ষ, আহত অন্তত ৯

ডাকসুর কর্মকাণ্ডকে অনাকাঙ্ক্ষিত বলল ঢাবি প্রশাসন

ডাকসুতে থাকা জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন উর্দু বিভাগের তৈয়ব হাবিলদার

বিপ্লবোত্তর অন্যরকম ডাকসুর এক বছর

আধুনিক ও সমৃদ্ধ রূপে উন্মোচিত হলো ডাকসু সংগ্রহশালা