হোম > শিক্ষা

৫০তম বিসিএস প্রিলির নম্বর বণ্টনে বড় পরিবর্তন

আতিকুর রহমান নগরী

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। নতুন সিলেবাস অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে। এবার নম্বর বণ্টনে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন।

মঙ্গলবার পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে।

মানবন্টনে দেখা গেছে, বাংলা ভাষা ও সাহিত্য এবং ইংরেজি ভাষা ও সাহিত্যে বরাদ্দ রাখা হয়েছে ৩০ করে ৬০ নম্বর। আন্তর্জাতিক বিষয়াবলিতে ২৫ নম্বর এবং বাংলাদেশ বিষয়াবলিতেও থাকছে ২৫ নম্বর।

এ ছাড়া ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে ১০ নম্বর, সাধারণ বিজ্ঞানে ১৫ নম্বর, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ১৫ নম্বর, গাণিতিক যুক্তিতে ২০ নম্বর, মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনে ১৫ নম্বর রাখা হয়েছে।

পূর্বের বিসিএস পরীক্ষায় বাংলা এবং ইংরেজি ভাষা ও সাহিত্য অংশে ৩৫ নম্বর করে বরাদ্দ ছিল।

বাংলাদেশ বিষয়াবলিতে ছিল ৩০ নম্বর এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর। সাধারণ বিজ্ঞান, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি, গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা—প্রতিটি অংশেই ছিল ১৫ নম্বর করে। অন্যদিকে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন এবং ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশে বরাদ্দ ছিল ১০ নম্বর।

নারী শিক্ষার্থীদের সম্মানে জাবি শিবিরের ইফতার মাহফিল

ছাত্রদল নেতাদের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে ঠিকাদারের জিডি

ঢাবি সাংবাদিক সমিতির ইফতারে এক ছাদের নিচে সব ছাত্রসংগঠন

উপাচার্যের বিরুদ্ধে কল্যাণ তহবিলের অর্থ বরাদ্দে অনিয়মের অভিযোগ

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

জবি সাংবাদিক সমিতির নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ১০

১২০০ শিক্ষার্থী নিয়ে জাবিতে ছাত্রদলের ইফতার মাহফিল

ইবি শিক্ষিকা রুনার জানাজা সম্পন্ন

শিক্ষকদের সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর