হোম > শিক্ষা

বিভিন্ন পরীক্ষার ফি কমাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

আতিকুর রহমান নগরী

জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন পরীক্ষার ফি কমানোর প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৯ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষার্থীদের পাশাপাশি রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারকদের নিয়ে একটি বৈঠক করার পর আগামী ১৫ নভেম্বরের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।

যেহেতু অনেকেই বর্তমান পরীক্ষার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলেছেন, তাই ফি কমানোর এই সিদ্ধান্তটি অনার্স পার্ট-৪, পাস কোর্স পার্ট-২ এবং আগামী অন্যান্য পরীক্ষাগুলো থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শিক্ষার্থী

১১ অক্টোবরের মধ্যেই পদায়ন দাবি, ওরিয়েন্টেশন বর্জন করে আন্দোলনের ডাক প্রাথমিক শিক্ষকদের

নিকাব পরিহিত শিক্ষার্থীকে হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, ৭ দফা দাবি ছাত্রী সংস্থার

বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ৩ বিশেষ কোর্স: ইউজিসি সদস্য ড. মামুন

চুয়েটে নতুন উপাচার্য আসার খবরে ফটকে তালা দিয়ে শিক্ষার্থীদের অবস্থান

ঘেরাও করে পদত্যাগপত্রে সই, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল উপাচার্যের কক্ষ

ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

নিকাব পরা ছাত্রীকে কটাক্ষ করায় ঢাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, ক্লাস থেকে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি

ঢাবিতে বোরকা-নিকাব পরা শিক্ষার্থীকে কটূক্তির ঘটনায় ইউটিএলের নিন্দা, তদন্ত দাবি