হোম > শিক্ষা

জাবিতে শুরু হয়েছে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার প্রথম দিন 'ডি' ইউনিটের অধীনে জীব বিজ্ঞান অনুষদে ভর্তিচ্ছু ছাত্রীদের পরীক্ষা শুরু হয়েছে। 'ডি' ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন।

রোববার ‘ডি’ ইউনিটে ভর্তিচ্ছু ছাত্রীদের ভর্তি পরীক্ষা প্রথম শিফটে সকাল ৯টা হতে শুরু হয়ে ৫ম শিফটে বিকেল ৪ টা ১৫ মিনিটে শেষ হবে।

‘ডি’ ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। সর্বমোট ৩১০ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৮৬ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮০ জন ৷

এছাড়া আগামীকাল (১০ ফেব্রুয়ারি) ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদে ৪ টি শিফটে ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে৷

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার