হোম > শিক্ষা

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাবি ছাত্র শিবিরের প্রদর্শনী শুরু

প্রতিনিধি, রাবি

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রা' নামের তিন দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

শনিবার দুপুর ২টায় প্রদর্শনীটির উদ্বোধন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সংসদের অফিস সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ। প্রদর্শনীটি ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে।

এতে রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের ছবি, সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নির্যাতনের ছবি, প্রতিকী আয়নাঘরসহ স্বৈরাচারী সরকারের ব্যাঙ্গাত্বক নানা ছবি ঠাইঁ পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের অফিস সম্পাদক ও ঢাবি শিবিরের সাবেক সভাপতি সিবগাতুল্লাহ বলেন, জুলাই বিপ্লব শুরু হয়েছে মূলত বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাস গুলো থেকে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অন্যতম। জুলাইয়ের শহীদদের স্মরণে এবং নতুন স্বাধীনতার চেতনাকে ধারণ করতে রাবি শিবিরের তিনদিন ব্যাপী এই আয়োজন। জুলাইকে ধারণ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে এই অপ্রতিরোধ্য যাত্রা তা শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে জুলাই কি আবার নতুন করে ধারণ করতে শেখাবে। আমরা এই চেতনাকে যতদিন ধারণ করবো ততদিন বাংলাদেশের উপর অন্য কোন শক্তি মাথা চাড়া দিতে পারবে না।

এসময় রাবি ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, জুলাই কে বাঁচিয়ে রাখতে আমাদের এই সাংস্কৃতিক ফেস্টের আয়োজন। তিন দিনব্যাপী চলবে আমাদের এই সাংস্কৃতিক ফেস্ট। এই ফেস্টের মাধ্যমে আমরা স্বৈরাচারী সময়ের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরতে চেয়েছি।এজন্যই মূলত ফ্যাসিস্ট কর্নার, প্রতিকী আয়নাগর, রাবি ছাত্রলীগের সোনালী সময় গুলো শীর্ষক কর্ণারে তাদের অপকর্মের ছবিগুলো তুলে ধরেছি।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার