হোম > শিক্ষা

শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল, দুপুরে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেল ব্লকেড’ কর্মসূচি শিথিল করেছে। আজ দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠকের পর নতুন সিদ্ধান্ত নিবে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে এতথ্য জানা গেছে।

ছয় দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘রেল ব্লকেড’ কর্মসূচির ডাক দিয়ে সড়ক ছেড়েছেন ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড়ে এ ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী। এই ঘোষণা দিয়ে প্রায় আট ঘণ্টা পর সড়ক ছাড়েন শিক্ষার্থীরা।

জুবায়ের বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি। তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেননি। তাই দাবি পূরণের আশ্বাস দিতে না পারায় এবং কুমিল্লা পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল সারা দেশে একযোগে সড়ক ও রেলপথ ব্লকেড কর্মসূচি দেয়া হয়েছে।

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী