হোম > শিক্ষা

ভর্তিচ্ছুদের নির্বিঘ্নে পৌঁছে দিতে জাবির ফ্রি বাস সার্ভিস

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম ও পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিসে দায়িত্বপ্রাপ্ত (ভারপ্রাপ্ত শিক্ষক) অধ্যাপক মো. আওলাদ হোসেন বলেন, ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি ও কষ্ট লাঘব করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ভাড়া চার্জ হবে না। প্রতি ঘণ্টায় ঢাকার আসাদগেট থেকে বিশমাইল পর্যন্ত একটি দ্বিতলা বাস চালু করার সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আমাদের বাস সার্ভিস চলতে থাকবে।

সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টর রাশিদুল আলম বলেন, যানজট নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে। ক্যাম্পাসে মোটরসাইকেল আনার অনুমতি দেওয়া হচ্ছে না। গাড়ি বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এ কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন