হোম > শিক্ষা

৩০ হাজার শিক্ষার্থীই চাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে: চবি ভিসি

চট্টগ্রাম ব্যুরো

চবি ভিসি অধ্যাপক ইয়াহিয়া আক্তার

৩০ হাজার শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করবে। এখানে শঙ্কার কোনো কারণ নেই। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রুটিন দায়িত্ব পালন করছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইয়াহিয়া আক্তার।

বুধবার সকালে চাকসু নির্বাচন পর্যবেক্ষণে এসে বিজ্ঞান অনুষদ ভোট কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ভিসি বলেন, ৩৬ বছর পরে অনুষ্ঠিত এই নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রগুলোর সামনে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা গেছে। প্রার্থীরাও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনি কাজে সহায়তা করছে।

তিনি বলেন, গত ১৫ বছরের নির্বাচনহীনতার সংস্কৃতি ভাঙতে চলেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ এসব শিক্ষার্থীর কেউই সুষ্ঠু কোনো ভোটে অংশ নিতে পারেনি। তাই সবার মধ্যে ভোট দেয়ার আকাঙক্ষা রয়েছে। এখনো যেসব ভোটার ভোট কেন্দ্রে আসেননি তাদের দ্রুত সময়ের মধ্যে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চাকসুর সভাপতি।

কলেজ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

পুসওয়ার্ডের নেতৃত্বে জবির লিমন ও রাবির অনিক

শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

আগস্টের মধ্যেই স্কুল ড্রেস ও জুতা বিতরণ করতে চায় সরকার: ববি

ইউজিসির সঙ্গে কাজ করবে ইউএন উইমেন

এবার জিডিপির ২শতাংশ বরাদ্দ হচ্ছে শিক্ষাখাতে

শিক্ষাকে আনন্দময় করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

উদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল