হোম > শিক্ষা

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল ঘোষণা

প্রতিনিধি, রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ নামে একটি প্যানেল ঘোষণা করেছে সাবেক সমন্বয়করা। সাধারণ শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একাংশ মিলে এই প্যানেল গঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্যানেলের ঘোষণা দেন সাবেক সমন্বয়ক মেহেদী সজিব।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী সজিব। সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালাহউদ্দিন আম্মার এবং সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিল বিন তালেব।

এছাড়াও, ক্রীড়া ও খেলাধুলা বিষয়ক সম্পাদক হিসাবে লড়বেন ইয়াসিন আরাফাত, সহকারী সম্পাদক ক্রীড়া ও খেলাধুলা মনজু আরিফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাহবুব আলম মোহন, মহিলা বিষয়ক সম্পাদক হেমা আক্তার ইভা, মহিলা বিষয়ক সহকারী সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তৃষা, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ মিনহাজুর রহমান, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক ফাহির আমিন, মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সহকারী সম্পাদক এম শামীম।

আরও রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সহকারী সম্পাদক আরিয়ান আহমদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মো: আহসান হাবিব, পরিবেশ ও সমাজকল্যাণ সহকারী সম্পাদক, ঈষিতা পারভীন ও নির্বাহী সদস্য-১ সাজ্জাদ হোসেন, নির্বাহী সদস্য-২ আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য-৩ হাবীব হিমেল নির্বাচনে অংশগ্রহণ করবেন।

এছাড়াও এই প্যানেলে সিনেট ছাত্রপ্রতিনিধি হিসেবে রয়েছেন, মেহেদী সজীব, সালাহউদ্দিন আম্মার, আকিল বিন তালেব, মো. জাকির হোসেন এবং আহসান হাবিব।

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

অনাপত্তিপত্র না নিয়েই বিদেশে পাড়ি ঢাবির আওয়ামীপন্থি শিক্ষকদের