হোম > শিক্ষা

নারী শিক্ষার্থীদের নতুন সুযোগ, শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস

বিশেষ প্রতিনিধি

রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে রোভার স্কাউটস গ্রুপ। দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা পেরিয়ে সোমবার কলেজটিতে এই রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও সদস্যদের দীক্ষাদান সম্পন্ন হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠার এ উদ্যোগকে সাধুবাদ জানান। নারী শিক্ষার সম্প্রসারণ, শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা বিকাশ এবং কলেজের সামগ্রিক অবকাঠামোগত ও শিক্ষাসংক্রান্ত উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন অতিথিরা। এ আয়োজনকে ঘিরে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

একই অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খল বোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রতি গুরুত্ব আরোপ করেন।

নিষিদ্ধ ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতা, জাবি শিক্ষার্থী বহিষ্কার

৮-১০ হাজার টাকা বেতনে সংসার চলে না, সাত কলেজের কর্মচারীদের ক্ষোভ

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন জানুয়ারিতে, পরীক্ষা শুরু ফেব্রুয়ারিতে

ঢাবির সমাবর্তনে ‘গলাকাটা ফি’ কমানোর দাবি শিক্ষার্থীদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাচ্ছেন যুক্তরাষ্ট্রের ফুল ফান্ডেড স্কলারশিপ

ঢাবির একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় আটক ২

রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: রাবি শিবির সভাপতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে দ্রুত নির্বাচন চায় অভিভাবক ঐক্য ফোরাম

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বৃদ্ধি