শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গতকাল রোববার রাতে ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনেস্কো আয়োজিত 'ডিজিটাল লার্নিং উইক' এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের ২০২৬ সালের মূল প্রতিপাদ্য 'কত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা'।
আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে ‘এইজ অপ্রোপ্রিয়েটনেস অ্যান্ড এআই ইন এডুকেশন’ শীর্ষক সেশনে এবং ৯ সেপ্টেম্বর তারিখে ‘টিচার্স অ্যাট দ্য সেন্টার: এজেন্ট-সি, কমপিটেন্সিস অ্যান্ড দ্য টিচার-স্টুডেন্ট রিলেশনশিপ’ কৃষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।