হোম > শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য

আমার দেশ অনলাইন

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের মার্চ মাসের বেতন এখনও পাঠানো শুরু হয়নি। আইবাস সফটওয়্যারে কাজ শেষ না হওয়ায় টাকা পেতে দেরি হচ্ছে। আগামী বৃহস্পতিবার নাগাদ বেতনের টাকা পাঠানো শুরু হতে পারে।

গতকাল মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক দায়িত্বশীল ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বুধবারে আমরা আইবাসে পাঠিয়েছিলাম ব্যাংকে পাঠানোর জন্য এবং মন্ত্রণালয়ও একই দিনে পাঠিয়েছিল। মন্ত্রণালয় গতকাল সকালে জিও দিয়েছে। এই জিও জারির পরপরই ব্যাংক টাকা পাঠানো শুরু করে কিন্তু আইবাস সেই বুধবার থেকে কাজ শেষ করেনি, সেজন্য শিক্ষকদের টাকা পেতে দেরি হচ্ছে।

গত ৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের বেতনের প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ১৭ হাজার ২৩৭টি স্কুলের ৩ লাখ ৩ হাজার ৮৮৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। আর দুই হাজার ৬১৯টি কলেজের ৮৭ হাজার ৯৮২ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

ববিতে চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা, অপসারণের দাবিতে অফিসে তালা

জবিতে এআই-আইটি ফেস্ট, এক মঞ্চে ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবক

আমাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে, চবিতে ফয়জুল করীম

রাবিতে সাড়ে ৬ বছরে ১৬ শিক্ষার্থীর আত্মহত্যা

পরীক্ষার ভুয়া সময়সূচি প্রচার নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

চবি শিবিরের সংবর্ধনায় অংশ নিলেন ৩ হাজার শিক্ষার্থী

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

অর্থছাড় জটিলতায় আটকে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ গ্রন্থাগার নির্মাণ