হোম > শিক্ষা

চাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার ঘোষণা

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে আট দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল। একইসঙ্গে এই আট দফায় ৬৯টি সংস্থার প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

বুধবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়, জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক এসব প্রতিশ্রুতি তুলে ধরেন।

ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, বিশ্ববিদ্যালয়ের সমস্যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। তবে আমরা ইশতেহারে শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরেছি। নির্বাচিত হলে এক বছরের মধ্যে যতটুকু সম্ভব, ততটুকু বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।

ছাত্রদলের ঘোষিত ৮টি ইশতেহারের মূল বিষয়গুলো হলো—শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলা। মানসম্মত খাদ্য ও আবাসনের অধিকার নিশ্চিত করা। শিক্ষার্থীদের নিরাপত্তা ও আইনি সহায়তা প্রদান। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। পরিবহন ব্যবস্থার মান উন্নয়ন ও সম্প্রসারণ। মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ। সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও বিনোদনমূলক কার্যক্রম সমৃদ্ধকরণ। এবং ক্যারিয়ার উন্নয়নে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।

৫৫০ শিক্ষার্থী নিয়ে চাকসুর ‘রান অ্যাগেইনস্ট ফ্যাসিজম’

চবি ছাত্রদল সম্পাদকের আক্ষেপ, যদি ঢাবি শিক্ষার্থী হতাম

জবির আওয়ামীপন্থি শিক্ষকদের শাস্তি হয়নি দুই বছরেও

ডাকসুর আন্তঃহল ফুটবলে জগন্নাথ ও শামসুন্নাহার হল চ্যাম্পিয়ন

শিল্পের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ হবে: ইউজিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কোর্স যুগোপযোগী করার উদ্যোগ

কুবিতে মাথাচাড়া দিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগ

ঢাকা কলেজের অবকাঠামো উন্নয়নে মাস্টারপ্ল্যানের ওপর গুরুত্বারোপ প্রতিমন্ত্রীর

ডাকসুর উদ্যোগে ‘সিনো-বাংলা ডে’, থাকছে চাকরির সুযোগ

১৫ আগস্ট উপলক্ষে জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার