হোম > শিক্ষা

ছাত্রীদের ভিডিও কল দেওয়া ইবি শিক্ষক বরখাস্ত

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রীদের ভিডিও কল দেওয়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, ৫ জুলাই ২০২৫ থেকে ড. আজিজুল ইসলামকে তার পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্ত থাকাকালীন সময় বিধি মোতাবেক তিনি জীবন ধারণ ভাতা পাবেন।

আজিজুল ইসলামের বিরুদ্ধে বাজে ব্যবহার, যৌন হয়রানি, ক্লাসরুমে পোশাক ও শারীরিক গঠনের উপর কুরুচিপূর্ণ মন্তব্য, গভীর রাতে নারী শিক্ষার্থীদের হোয়াটসঅ্যাপ/ইমোর মাধ্যমে ভিডিও কল করা, অশালীন আচরণ, বিবাহিত নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য, মার্কিংয়ে স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগ করেন শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২৩ জন নারী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় ড. আজিজুল ইসলামকে বিভাগীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

এরআগে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে সমকামিতা ও বিতর্কিত কর্মকাণ্ডের শাস্তি স্বরুপ চাকরিচ্যুত করা হয়।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী