হোম > শিক্ষা

পিএইচডি ডিগ্রি অর্জন করলেন জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি এ এইচএম হামিদুর রহমান আযাদ পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।

বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬০তম সিন্ডিকেটের সভায় এই ডিগ্রি অনুমোদিত হয়। এর আগে ১২ মার্চ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ২৪৭তম সভায় তা অনুমোদন দেয়া হয়। তার পিএইচডির বিষয় ছিল-বাংলায় ইসলামি রাজনীতির উৎপত্তি ও বিকাশ (১৯০৫-১৯৭০’)।

হামিদুর রহমান আযাদ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সর্বশেষ কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।

এক প্রতিক্রিয়ায় হামিদুর রহমান আযাদ বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার এতদিন আমার শিক্ষার অধিকার কেড়ে নিয়ে ছিল। মহান আল্লাহ তায়ালার রহমত ও ছাত্র-জনতার অভ্যূত্থানে ফ্যাসিবাদের পতন হওয়ায় আমিও অধিকার ফিরে পেয়েছি। এজন্য আল্লাহ তায়ালার শুকরিয়ার পাশাপাশি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট