হোম > শিক্ষা

চাকসু নির্বাচন: সোহরাওয়ার্দী হলে ভিপি পদে এগিয়ে শিবিরের রনি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সোহরাওয়ার্দী হলের ফলাফলে ভিপি পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ছাত্রশিবিরের প্রার্থী। এছাড়া জিএস পদে শিবির এবং এজিএস ছাত্রদলের প্রার্থী এগিয়ে রয়েছে।

ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রদল মনোনীত সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৬৮০ ভোট ও শিবির মনোনীত ইব্রাহিম রনি পেয়েছেন ১৪৮৮ ভোট।

জিএস পদে শিবিরের সাঈদ বিন হাবিব ১৪০৪ ভোট ও ছাত্রদলের শাফায়েত হোসেন ৪৫৮ ভোট পেয়েছেন। এছাড়া এজিএস (যুগ্ম সাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৯৬৮ ভোট ও শিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ৯০৬ ভোট।

এর আগে বুধবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়ছেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

বুধবার রাতে রাত সোয়া ১২টার দিকে এ ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. এনায়েত উল্যা পাটওয়ারী। সমাজবিজ্ঞান অনুষদে ডিন কার্যালয়ে এ ফল ঘোষণা করা হয়।

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি