হোম > শিক্ষা

কুন্ডা আইডিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা দিবস পালিত

আমার দেশ অনলাইন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কুন্ডা আইডিয়াল একাডেমিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এর অংশ হিসেবে একাডেমি প্রাঙ্গণে আনন্দ ও উৎসবের আমেজে দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গত বুধ ও বৃহস্পতিবার গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানটির এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন গত বুধবার প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, ঈদ পূর্ণমিলনী, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আর গত বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মেধা ও ক্রীড়া প্রতিভার স্বীকৃতি ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

এসব অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন কুন্ডা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগে অধ্যাপক ডা. রোকন উদ্দিন ভূইঁয়া। তিনি তার বক্তব্যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সুষম ও উন্নত চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

ডা. রোকন উদ্দিন ভূঁইয়া বলেন, ‘শুধু বইয়ের জ্ঞান নয়, সামগ্রিক শিক্ষাই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামূলক এই আয়োজন তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব, দলগত কাজ ও শৃঙ্খলাবোধ তৈরি করে।’

একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি ও রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডা. ফাতেমা জোহরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন ভূইঁয়া, কুন্ডা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক, সাবেক শিক্ষক কণক ভূষণ রায়, সহকারী শিক্ষক আবদুল মান্নান ঠাকুর, ইউপি সদস্য মোহাম্মদ জজ মিয়া, শরীফুর ইসলাম ভূইঁয়া, হাজী অন্তর আলী, সাংস্কৃতিক কর্মী চন্দ্র শেখর। এবি ব্যাংকের কর্মকর্তা সাদ্দাম হোসেন ভূইঁয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইডিয়াল একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমান।

প্রধানমন্ত্রী আমাকে একজন ‘সার্ভিস প্রোভাইডার’ হিসেবে পাঠিয়েছেন: শাবি উপাচার্য

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

চবি ছাত্রীকে শ্লীলতাহানি, দোকান কর্মচারী গ্রেপ্তার

গণভবনের বৈঠকে অংশ নেওয়া বিতর্কিত শিক্ষক এবার জবির ডিন

চবিতে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক প্রদান

১০ ঘণ্টা পর পরীক্ষার্থীদের আন্দোলন স্থগিত, আসছে নতুন কর্মসূচি

কারো ভাগ্য ভালো হলে জেলে পাঠানো হতো, বাকিদের লাশ মিলত নদীতে

অতিকথন বন্ধ করে দূরদর্শিতার পরিচয় দিন: অভিভাবক ঐক্য ফোরাম

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান বুধবার

এইচএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্নে ত্রুটি, ৪ শিক্ষককে শোকজ