হোম > শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী বহিষ্কার

প্রতিনিধি, কুবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আইন বিভাগের দুই শিক্ষার্থীর বিরুদ্ধে চুরির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- আইন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আনাস আহমেদ ও শামীম ভূঁইয়া। তাদের মধ্যে আনাসকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে ও হল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর শামীমকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, শিক্ষার্থী আনাস চুরির অভিযোগ স্বীকার করায় তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, শিক্ষার্থী শামীমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে।

উল্লেখ্য, কুমিল্লার একটি হোটেলে ক্যামেরার লেন্স চুরির অভিযোগে কুবি শিক্ষার্থী আনাস আহমেদকে ক্যাম্পাসে এসে বহিরাগত কয়েকজন যুবক মারধর করে। অভিযোগ রয়েছে, মাদকের টাকা জোগাড় করতে আনাস ও শামীম এই চুরির পথ বেছে নেন। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজে তাদের চুরির দৃশ্য ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। পরে আনাস চুরির অভিযোগ স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহপাঠী শামীমের বাসা থেকে চুরি হওয়া ক্যামেরার লেন্স উদ্ধার করা হয়।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী