হোম > শিক্ষা

বাকৃবিতে শিক্ষকসহ ১৫৪ জনকে শাস্তি

প্রতিনিধি, বাকৃবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান গণঅভ্যুত্থানের সময় ‘শেখ হাসিনাতেই আস্থা’ মিছিলে অংশগ্রহণ ও শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দিন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শাস্তিপ্রাপ্তদের মধ্যে বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রয়েছেন। শান্তি মিছিলে যোগ দেওয়া এবং শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তাদের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির সনদ বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ‘শেখ হাসিনাতেই আস্থা’ মিছিলে যোগদান এবং গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগে বাকৃবির ৫৭ জন শিক্ষক, ২৪ জন কর্মকর্তা, ২১ জন কর্মচারী এবং ৩১ জন ছাত্রলীগের নেতাকর্মীকে শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৩২৮তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, “তদন্ত কমিটি বিভিন্ন আলোচনা, সাক্ষাৎকার ও তথ্যের ভিত্তিতে শাস্তির সুপারিশ করেছিল, যা যাচাই-বাছাই করে বাস্তবায়নের জন্য সিন্ডিকেট সভায় অনুমোদন দেওয়া হয়েছে। তিনজন শিক্ষক এ বিষয়ে হাইকোর্টে রিট করেছিলেন, কিন্তু গতকাল তা খারিজ হয়ে গেছে। আজ থেকে তাদের শাস্তি সংক্রান্ত কাগজপত্র বিতরণ করা হচ্ছে।”

জাকসুর উদ্যোগে পুনরায় চালু ক্যাম্পাস–চন্দ্রা রুটে বাস

গণভোটের রায় বাস্তবায়নের দাবি বাংলাদেশ ছাত্রপক্ষের

মাদরাসা শিক্ষার মানোন্নয়নে সুশাসন নিশ্চিত জরুরি

কুয়েটের ৩১ জন শিক্ষক পেলেন ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড

বার্জার পেইন্টস-খুবির আয়োজনে ‘আর্ককেইউ-বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত

বিসিএস পরীক্ষার সিলেবাস পরিবর্তন করা হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আধুনিকায়ন হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিএসসি

এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’

জবিতে ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি

চাকসুর উদ্যোক্তা মেলায় দেশীয় পাটপণ্য থেকে চীনা সামগ্রীর সমাহার