হোম > শিক্ষা

সূর্যসেন হলে ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদল, জিএস পদে শিবির

প্রতিনিধি, চবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সূর্যসেন হলে ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক এগিয়ে রয়েছেন। পাশাপাশি জিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব।

বুধবার রাত ১১টায় এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, সূর্যসেন হলে মোট ভোট পড়েছে ৩৬৭টি। এতে ছাত্রদলের ভিপি সাজ্জাদ হোসেন হৃদয় ভোট পেয়েছেন ১৪১ ভোট ও ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ১৩০ ভোট। বাম সমর্থিত বৈচিত্র্য ঐক্যের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ভোট পেয়েছেন ৬টি।

ছাত্রদলের জিএস প্রার্থী মো. শাফায়াত হোসেন পেয়েছেন ৫৩ ভোট এবং ছাত্রশিবিরের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব পেয়েছেন ১৭৫ ভোট। বাম সমর্থিত বৈচিত্র্য ঐক্যের জিএস পদে সুদর্শন চাকমা ভোট পেয়েছেন ১৪ ভোট।

এ ছাড়া ছাত্রদলের এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ১৭০ ভোট এবং ছাত্রশিবিরের এজিএস প্রার্থী সাজ্জাদ হোসেন মুন্না ৬৫ ভোট। বাম সমর্থিত বৈচিত্র্য ঐক্যের এজিএস প্রার্থী ভোট পেয়েছেন ২টি।

বুধবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ওএমআর পদ্ধতিতে। ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনের মাধ্যমে। এজন্য রয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।

এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়বেন ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

সিওয়াইবি ঢাকা কলেজ শাখার নতুন সভাপতি মাহমুদ, সম্পাদক আবু জার

সরকারি প্রাথমিক শিক্ষকদের কড়া সতর্কবার্তা অধিদপ্তরের

পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত হচ্ছে

কিউএস বিশ্ব র‌্যাংকিংয়ে দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রাথমিকের সব দপ্তর ও বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই বিপ্লব স্মরণে জাতীয় গল্প ও উপন্যাস প্রতিযোগিতার আয়োজন ডাকসুর

কিউএস র‌্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

খুবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রতিবাদ কর্মসূচি

প্রাথমিক বিদ্যালয়ে গণিতচর্চার মাধ্যমে প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গড়তে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ

আম্মারের বিরুদ্ধে হল সংসদ নেতাকে লাঞ্ছনার অভিযোগ