হোম > শিক্ষা

প্রাথমিক সচিবের নামে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা চেষ্টার ঘটনায় প্রতারক চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছে। প্রতারণার শিকার হলে বিভ্রান্ত না হয়ে মন্ত্রণালয়ে বা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধও জানানো হয়েছে।

শুক্রবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেসি বিজ্ঞপ্তিতে বলা হয়-গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন একটি মোবাইল নাম্বার (০১৮৫১-২৭৪৫৬৫) হতে (যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়) প্রতারণার চেষ্টা করছে। তারা সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনা প্রদান করা হবে বলে জানাচ্ছে। এজন্য কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের তথ্যাদি চাওয়া হচ্ছে।

প্রকৃতপক্ষে, মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা প্রদানের বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই এ বিষয়ে কারো কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক একাউন্টের তথ্যসহ অন্য যেকোনো স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা প্রদান না করার অনুরোধ করা হয়েছে।

উপরোল্লিখিত নাম্বার ছাড়াও ভিন্ন কোন নাম্বার থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়টি। পাশাপাশি, এ ধরণের কোন কল আসলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি