হোম > শিক্ষা

শিক্ষক নিয়োগে দুর্নীতির তথ্য সংগ্রহে সাদা দলের কমিটি গঠন

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিগত ১৫ বছর (২০০৯-২০২৪) শিক্ষক নিয়োগে যেসব অনিয়ম ও দুর্নীতি হয়েছে সেটির বিবরণ তৈরির জন্য তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও যে সকল শিক্ষক নানাভাবে বৈষম্যের শিকার হয়েছেন তাদের তথ্যও সংগ্রহ করবে এই কমিটি।

মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিন সদস্যের এই কমিটিতে আইবিএ'র অধ্যাপক ড. মো. মহিউদ্দিনকে আহ্বায়ক করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ও ইতিহাস বিভাগের অধ্যাপক এম এ কাউসারকে সদস্য করা হয়েছে।

এই কমিটিকে ঢাবি সাদা দলের বিভিন্ন ইউনিটের আহ্বায়কদের সহযোগিতায় আগামী এক মাসের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করে সাদা দল কেন্দ্রীয় কমিটিতে উপস্থাপন করবে। কেন্দ্রীয় কমিটি প্রতিবেদনটিকে চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট জমা দেবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

এ বিষয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান আমার দেশকে বলেন, আমরা বিগত ১৫ বছরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। সেগুলো বের করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।যদিও এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় তবুও কাজটা আমরা শেষ করব। এছাড়াও যেসকল শিক্ষক এতদিন নানাভাবে অবহেলা ও উপেক্ষার শিকার হয়েছেন তাদের তথ্যও আমরা নিবো। পরে এ বিষয়ে পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাবো।

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব

এআইয়ের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে: বাকৃবি উপাচার্য