হোম > শিক্ষা

ঢাকার তিন স্থানে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনে অধ্যাদেশ জারির দাবি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। স্থানগুলো হলো— সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড়।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। এর ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

জানা গেছে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন, ২০২৫-এর খসড়া গত ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয়সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে একাধিক পরামর্শসভার আয়োজন করে।

শিক্ষার্থীদের দাবি, অংশীজনদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করেছে। সবশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি

শিক্ষক সংকটে স্থবির প্রাথমিকের লেখাপড়া

তা’মীরুল মিল্লাতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ওরিয়েন্টেশন

ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভায় নানামুখী সিদ্ধান্ত

এমপিওভুক্ত হচ্ছে না অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় ৩৭০ ক্যাম্পাস সাংবাদিকের নিন্দা