হোম > শিক্ষা

ছাত্রদের দিয়ে আলিমের উত্তরপত্র মূল্যায়নকারী মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার

ছাত্রদের দিয়ে আলিম পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে নরসিংদীর মাধবদী এলাকার একটি মাদ্রাসার শিক্ষক নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। এছাড়া তাকে পরীক্ষক কার্যক্রমে আজীবন অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র না দেখে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। জানা যায়, নরসিংদী জেলার মাধবদী উপজেলাধীন গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক মো: নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের উত্তরপত্র নিজে না দেখে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন।

বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্র শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

নির্দেশনার পর, গতকাল বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক অভিযুক্তের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর অধীনে মামলা দায়ের করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ইতোমধ্যে উত্তরপত্র মূল্যায়নে বিধি-বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো: নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া তাকে বোর্ডের যাবতীয় পরীক্ষা সংক্রান্ত কার্যক্রমে আজীবন দায়িত্ব পালনে অযোগ্য ঘোষণা করা হয়েছে।

বেফাকের সিলেবাসে যুক্ত হচ্ছে শাপলা ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস

নির্যাতনের অভিযোগে অভিযুক্ত প্রভোস্ট বহাল, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

ডাকসুর উদ্যোগে মুনীর চৌধুরীর বুদ্ধিবৃত্তিক উত্তরাধিকার নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে আসছে ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষকদের অনলাইন নিবন্ধনের বিজ্ঞপ্তি

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘নির্ভীক জুলাই’ উদ্বোধন

জাতীয় ছাত্রশক্তি সভাপতি জাহিদের পদত্যাগ

ঢাবি কোষাগারে এলিট গ্রুপের দুই কোটি টাকার অনুদান

দাখিল ২০২৭ সালের নির্বাচনি পরীক্ষা ও ফরম পূরণে বোর্ডের নির্দেশনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা