হোম > শিক্ষা

ভাষার মাসকে স্বাগত জানিয়ে ঢাবিতে পদযাত্রা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার মাসকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ভাষা পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে। ঢাবির ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে রোববার সকালে এই পদযাত্রার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হওয়া ভাষা পদযাত্রার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভাষা আন্দোলনের তাৎপর্য, মাতৃভাষার মর্যাদা এবং ভাষাগত বৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

ভাষা পদযাত্রায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন ড. মনিরা বেগম এবং ভাষা পদযাত্রা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক গুলশান আরা। এ ছাড়া ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে পদযাত্রায় অংশ নেন।

আয়োজকরা জানান, মহান ভাষা আন্দোলনে শহীদ ও ভাষাসৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ প্রতি বছর নিয়মিতভাবে এই ভাষা পদযাত্রার আয়োজন করে আসছে।

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

ক্লাসরুম সংকটের মধ্যেই নতুন ১৬ বিভাগ চালুর পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ের

শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার