হোম > শিক্ষা

ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

প্রতিনিধি, ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খসড়া তালিকার আপত্তি নিষ্পত্তি কমিটির সুপারিশ এবং উপাচার্যের অনুমোদনের পর সোমবার রাতে এ তালিকা প্রকাশ করা হয়।

চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন যা মোট ভোটারের ৫২.৪৮% এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন যা মোট ভোটারের ৪৭.৫২%।

হলভিত্তিক ভোটার তালিকা

রোকেয়া হল – ৫,৬৪১ জন, শামসুন নাহার হল– ৪,০৮৪ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল– ২,১০৩ জন, কবি সুফিয়া কামাল হল– তথ্য অসম্পূর্ণ, তবে তালিকায় অন্তর্ভুক্ত, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল– ২,৬৪০ জন,

অমর একুশে হল – ১,২৯৫ জন, কবি জসীম উদ্দীন হল – ১,৩০৩ জন, জগন্নাথ হল – ২২২২ জন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল – ১,৬০৬ জন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল – ১,৯৯৮ জন, ফজলুল হক মুসলিম হল – ১,৭৬২ জন, বিজয় একাত্তর হল – ২,০৩৭ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল – ১,৭৫১ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল – ১,৯৫৭ জন, সলিমুল্লাহ মুসলিম হল – ৬৬৪ জন, মাস্টার দ্যা সূর্যসেন হল – ১,৪৯৯ জন, স্যার এ এফ রহমান হল – ১,৩৭৭ জন, হাজী মুহম্মদ মুহসীন হল – ১,৪০২ জন

উল্লেখ্য, চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের নোটিশ বোর্ডে এবং ducsu.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালা ভেঙে প্রশাসনিক ভবনে চুয়েটের নতুন ভিসি

নিয়োগবঞ্চিতদের আমরণ অনশনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীদের হামলা

উপাচার্য নিয়োগ নিয়ে ক্যাম্পাসে অস্থিরতা

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট