হোম > শিক্ষা

সাত কলেজের বাদ পড়াদের অন্তর্ভুক্ত না করলে ফের আন্দোলনে যাবে শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

সাত কলেজের রানিং শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের শিক্ষার্থীরা। তারা বলছেন তাদের এ ন্যায্য দাবি অগ্রাহ্য করা হলে নতুন করে বৃহত্তর কর্মসূচির দিকে যাবেন তারা।

বৃহস্পতিবার ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখায় বাদ পড়া ১২টি বিভাগ ও রানিং শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে ইউজিসি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন।

সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আওলাদ জিসান জানান, এ বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে; শিক্ষা মন্ত্রণালয় চলমান শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিলে ইউজিসির কোনো আপত্তি থাকবে না।

বৃহস্পতিবার দুপুরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের কক্ষে এ বৈঠকে ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজীমউদ্দিন খানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

শিক্ষার্থীরা জানান, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষসহ বর্তমানে অধ্যয়নরত সকল শিক্ষার্থীকে সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় আনতে হবে। এছাড়া রূপরেখায় বাদ পড়া ১২টি বিভাগ যুক্ত করতে হবে। শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটির আওতায় না আনলে তারা সমান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবে। তাই অধ্যাদেশ জারির আগেই চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপরেখায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদের এ ন্যায্য দাবি অগ্রাহ্য হলে বৃহত্তর কর্মসূচির দিকে যাবে শিক্ষার্থীরা।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী