হোম > শিক্ষা

১১ দিনের ছুটিতে যাচ্ছে বাকৃবি

প্রতিনিধি, বাকৃবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১১ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে। তবে জরুরি সেবা নির্ধারিত নিয়মে চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার সেন্টার ঈদের দিন ও পরদিন বন্ধ থাকবে। এছাড়া জরুরি কাজের জন্য ৩ এপ্রিল সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোস্টার ডিউটির ব্যবস্থা রাখতে হবে।

বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব ল্যাবরেটরি, উদ্যানতত্ত্ব খামার, ফিশ ফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ ও ওয়ার্কশপ, বোটানিক্যাল গার্ডেন, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ওয়েদার ইয়ার্ড, পাওয়ার হাউজ, পানি সরবরাহ শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা (পিএবিএক্স), স্বাস্থ্য প্রতিষেধক শাখা ও আইসিটি সেলের কার্যক্রম ন্যূনতম সংখ্যক কর্মচারীর মাধ্যমে চালু থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যক্রম যথারীতি চালু থাকবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগ বা অফিস কর্মচারীদের ছুটির দিনেও দায়িত্ব পালনের জন্য নিয়োজিত করতে পারবে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী