হোম > শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার তাগিদ ইউজিসির

স্টাফ রিপোর্টার

সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম পরিচালনার জন্য তাগিদ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রোববার প্রতিষ্ঠানটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ফরিদপুরে এক মতবিনিময় সভায় এ তাগিদ দেন।

এতে বলা হয়, ইউজিসির তিন সদস্যের একটি প্রতিনিধি দল শনিবার টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ (ফরিদপুর) এর ক্যাম্পাস সরেজমিনে পরিদর্শন করে। ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূইয়া এবং একই বিভাগের প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া।

পরিদর্শন টিমের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের নতুন স্থানান্তরিত ভবনটি ঘুরে দেখেন। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের সাথে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে করণীয় নিয়ে মতবিনিময় করেন।

সভায় প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালনার নির্দেশনা প্রদান করেন। এ ছাড়াও, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার গুণগতমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন।

প্রতিনিধি দলের সদস্যরা বৈষম্যবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের সাহসী ভূমিকা সম্পর্কে অবহিত হন। শিক্ষার্থীরা ইউজিসি সদস্যকে স্মৃতিস্মারক স্বরূপ একটি ক্রেস্ট প্রদান করেন।

ইউজিসি সূত্রমতে, দেশের ১১৬ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে মাত্র ৫৩ টির স্থায়ী ক্যাম্পাস রয়েছে।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী