হোম > শিক্ষা

রাবি ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আয়োজনে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরদার জহুরুল হকের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে সুলতান আহমেদ রাহী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল সেই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন শুরু করেছিল। কুরআনের শিক্ষা মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের প্রতি ভালোবাসা ও চর্চা বাড়াতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগে, গতকাল বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে প্রতিযোগীদের প্রাথমিক যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিযোগীরা আজকের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

কুরআন তেলাওয়াতের মূল প্রতিযোগিতায় সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন ফলিত রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান। ৫৩ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন আরবি বিভাগের শিক্ষার্থী নিয়াজ মোর্শেদ এবং ৫২ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাইল লাবীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক আল-আযহারি। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ, সহসভাপতি জান্নাতুন নাইম তুহিনা, দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথী, আয়ুব বিন সিয়ামসহ বিভিন্ন হল শাখার নেতৃবৃন্দ।

রাবিসাসের সভাপতি কাদির, সাধারণ সম্পাদক মাহবুব

ঢাবিতে বজ্রপাতে দুই শিক্ষার্থী আহত

ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বেরোবিসাসের মানববন্ধন

ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন

হাবিপ্রবিতে বিদ্যুৎ বিভ্রাটে চলমান পরীক্ষা মাঝপথেই বাতিল

রাবি ছাত্র উপদেষ্টাকে ছাত্রদল নেতার হুমকি, শিবিরের নিন্দা

তরুণদের মাঝে ধৈর্য ও বিশ্লেষণের ক্ষমতা কমছে: শিক্ষামন্ত্রী

রাজশাহীতে নারী শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

‘শিক্ষকের মতো থাকেন, না হলে কান বরাবর পড়বে’, অধ্যাপককে ছাত্রদল নেতা