হোম > শিক্ষা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় ঘেরাও করবে ইনকিলাব মঞ্চ

ঢাবি সংবাদদাতা

রাষ্ট্রীয় বাহিনীর মদদে নৃশংস জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের সেইফ এক্সিট দেওয়ার প্রতিবাদে ও ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

রোববার দুপুর ২টার দিকে ঘেরাওয়ের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা শুরু করবে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংস্কার আনা প্রয়োজন হলেও বর্তমান সরকার সেটি করতে পারেনি। সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হওয়া শেখ আশহাবুল ইয়ামিনকে ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। এছাড়াও সম্প্রতি যৌথবাহিনীর হাতে যুবদল নেতার মৃত্যুর ঘটনা দেখেছি।

তিনি বলেন, চট্টগ্রামেও নেভি সদস্যরা আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। যে স্পিরিট ও চেতনাকে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানে সফল হয়েছি সেটার ব্যাঘাত ঘটতে দিতে পারি না। আমরা যতদিন বেঁচে থাকব, জুলাই ততদিন বেঁচে থাকবে। ঠিক এ কারণে আজকের কর্মসূচি আমরা ঘোষণা করেছি।

অভিন্ন প্রশ্নে কাল থেকে এইচএসসি পরীক্ষা শুরু

শতাব্দী পেরিয়ে বহু চ্যালেঞ্জের মুখোমুখি জাতির বাতিঘর

ঢাবি ক্লাবের নেতৃত্বে অধ্যাপক সেলিম রেজা ও মহিউদ্দিন

চবির ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি টাকার বাজেট অনুমোদন

এমপিওভুক্ত শিক্ষকরা জনপ্রতিনিধি নির্বাচিত হলে একসঙ্গে দুই ভাতা নয়

শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাওয়ার্ড পেল তা'মীরুল মিল্লাত মাদ্রাসা

রাবিতে ওসমান হাদির ৩৩তম জন্মবার্ষিকীতে সেমিনার

পলাশীর যুদ্ধ হয়েছিল মূলত বাংলার অর্থ-সম্পদ লুট করার জন্য: মাহমুদুর রহমান

সব শিক্ষাপ্রতিষ্ঠানে ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ মাউশির

জাবিতে ছাত্রদলের উদ্যোগে মৌসুমি ফল উৎসব