হোম > শিক্ষা

চবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, ছাত্রদলের হাতে উপ-উপাচার্য অবরুদ্ধ

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সৃষ্ট দু'পক্ষের উত্তেজনায় উপ-উপাচার্য ড. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখে ছাত্রদল নেতাকর্মীরা৷

বুধবার রাত সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আইটি ভবনে তারা প্রো-ভিসিকে আটকে রাখে। পরে ১টা ৪০ মিনিটের দিকে অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্ত হন বলে জানা গেছে।

এদিকে রাত ২টায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সাথে শিবিরের হট্টগোল হয়েছে। এ সময় ছোটখাটো সংঘর্ষেও রূপ নেয় হট্টগোলটি। এতে কয়েকজন আহত বলে জানা গেছে।

সূত্র জানায়, ছাত্রদলের নেতা-কর্মীদের অভিযোগ ছিল সোহরাওয়ার্দী হলে ভিপি পদে জমাদিউল আওয়ালকে কারচুপির মাধ্যমে হারানো হয়েছে। তাকে ১ হাজার ২০৩ ভোট দেওয়া হয়েছে, এই পদে ছাত্রশিবির সমর্থিত নেয়ামত উল্লাহ ১ হাজার ২০৬ ভোট পেয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এই অভিযোগে ছাত্রদল উপ-উপাচার্যকে অবরুদ্ধ করে৷

সুইসাইড নোটে শিক্ষকদের অভিযুক্ত করে নিখোঁজ জাবি শিক্ষার্থী

ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পর্যালোচনায় কমিটি হবে

পূজা উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৬ দিনের ছুটি ঘোষণা

নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটির গভর্নরস বোর্ডের চেয়ারম্যান হলেন ড. মামুন

দেশের সমস্যা সমাধানে প্রযুক্তি কাজে লাগাতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি

ফেসবুক পোস্টের কারণে ছাত্রত্ব বাতিলের সুপারিশ পক্ষপাতদুষ্ট

সাংবাদিকদের ওপর হামলা, রাবিতে বিশেষ সিন্ডিকেট সভা ১৫ অক্টোবর

নিয়োগের ১৮ দিনেও ক্যাম্পাসের বাইরে চুয়েটের ভিসি, দায়িত্বে অন্য শিক্ষক

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ছাত্রশিবিরের চার দফা দাবি