হোম > শিক্ষা

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ পরিদর্শনে ইউজিসি প্রতিনিধিদল

স্টাফ রিপোর্টার

ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ-এর স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধিদল।

কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়ার নেতৃত্বে তিন সদস্যের কমিটি শনিবার বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমিও সরেজমিনে পরিদর্শন করে।

এসময় ইউজিসি'র অতিরিক্ত পরিচালক মো. আব্দুল মান্নান এবং সহকারী পরিচালক বিএম সোহেল রানা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বরিশালে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির একাডেমিক, প্রশাসনিক, আর্থিকসহ বিভিন্ন বিষয় অনুসন্ধানে কমিশন এ কমিটি গঠন করে।

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি কমিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করে।

এসময় বিশ্ববিদ্যালয়টির ভাইস চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্টার, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার