হোম > শিক্ষা

জকসুসহ তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি, জবি

সম্পূরক বৃত্তি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বাস্তবায়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা।

সোমবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয়। এর আগে শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো

১. অবিলম্বে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দৃশ্যমান করা।

২. সম্পূরক বৃত্তি ও আবাসন ভাতা চালু করা।

৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) বাস্তবায়ন করা।

আলোচনায় অংশ নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, দেশে নতুন বিশ্ববিদ্যালয় হয় তারা নতুন নতুন ক্যাম্পাস পায়, হল পায়; আর আমরা বঞ্চিত হচ্ছি। পুরান ঢাকার ঘিঞ্জি পরিবেশে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চালানো যায় না। আমরা লংমার্চ করেছি, আন্দোলন করেছি, তবুও কিছু পাইনি। অতি শিগগিরই দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, সম্পূরক বৃত্তি ও আবাসন ভাতা চালু করতে হবে। জকসু বাস্তবায়ন না হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।

আইন বিভাগের শিক্ষার্থী রায়হান ইসলাম বলেন, আমাদের বড় ভাই-বোনেরা বৈষম্যের শিকার হয়েছেন, আমরা আবারও হচ্ছি। প্রশাসন ও সরকার আমাদের সঙ্গে নাটক করছে। দ্রুত বৈষম্যের অবসান চাই, না হলে তিন দফা দাবিতে কঠিনতম আন্দোলন গড়ে তুলব।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন বলেন, যমুনার সামনে আন্দোলনের পর সরকার আমাদের আশ্বাস দিয়েছিল। কিন্তু আগস্ট মাসেও কিছু হয়নি। আমরা হুঁশিয়ারি দিয়ে বলছি, দাবি পূরণ না হলে আবারও লংমার্চ টু যমুনা ঘোষণা করব।

শিক্ষার্থীরা দাবি আদায়ে পরবর্তী কর্মসূচিরও হুঁশিয়ারি দেন।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার