হোম > শিক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

মোহাম্মদপুর মহিলা কলেজ

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ফরহানা ইয়াসমিন। ১৬ সেপ্টেম্বর থেকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে গত ২৬ জুলাই থেকে তিনি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) পালন করে আসছিলেন। কলেজ গভর্নিং বডির সিদ্ধান্তক্রমে মঙ্গলবার তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি বাধ্যতামূলক ছুটিতে পাঠানো অধ্যক্ষ আমিনুল হকের বিরুদ্ধে প্রশাসনিক, আর্থিক ও রাজনৈতিক অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অধ্যাপক ফরহানা ইয়াসমিনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় কলেজ গভর্নিং বডির সভাপতি ও সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন কলেজের শিক্ষকরা। একই সঙ্গে নতুন দায়িত্বে তাকে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কলেজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, অধ্যাপক ফরহানা ইয়াসমিনের নেতৃত্বে মোহাম্মদপুর মহিলা কলেজের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং একাডেমিক পরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক অগ্রগতি সাধিত হবে।

তার দায়িত্বগ্রহণের মধ্য দিয়ে কলেজের প্রশাসনিক কার্যক্রমে আরো সমন্বয় ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী

ডাকসুর ‘বহুমাত্রিক’ ও ‘হাতেখড়ি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অধ্যাপক জামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাল শিক্ষক ফোরাম

পড়াশোনা ও সহশিক্ষায় জোর দিয়েও কেন পিছিয়ে পড়ছে মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা

সুবিধাবঞ্চিতদের জন্য পুরান ঢাকায় ছাত্রদল নেতার বিনামূল্যে স্বাস্থ্যসেবা