হোম > শিক্ষা

ববি মার্কেটিং প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

প্রতিনিধি, ববি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মার্কেটিং বিভাগের আয়োজনে ‘মার্কেটিং প্রিমিয়ার লীগ- ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর শুরু হওয়া টুর্নামেন্টটির পর্দা নামে বৃহস্পতিবার। এদিন ফাইনাল ম্যাচে ডমিনেটরস একাদশকে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্স।

শিরোপাজয়ী দল মার্কেটিং থান্ডার স্ট্রাইকার্সের নেতৃত্ব দেন সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন সাব্বির ও রানার্সআপ দলের নেতৃত্বে ছিলেন সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইয়ুম, সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান ও মো. মহিউদ্দিন সাব্বির, সহকারী অধ্যাপক বঙ্কিম চন্দ্র সরকার, প্রভাষক ড. মো. শাহীনুর রহমান।

এ ছাড়াও টুর্নামেন্ট জুড়ে সহযোগী অধ্যাপক ড. মো. ইমরান হোসেন ও ফাতেমা তুজ জোহরা, সহকারী অধ্যাপক ড. মোসা. শারমিন সুলতানা, সায়মা আক্তার ও তাসমিন জাহানসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

চা-শ্রমিকদের বঞ্চনা তুলে ধরে ঢাবিতে পথনাটক

রাবিতে হলের গাছের লিচু পেড়ে রুমে রুমে পৌঁছে দিলেন হল সংসদের নেতারা

লুঙ্গি পরে গামছা ঝুলিয়ে ভাইভা বোর্ডের পরীক্ষায় শিক্ষার্থী

রাবির মন্নুজান হলে ২২ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ড্যাফোডিলে হাম প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

জাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১৭ জুন

ইউজিসির হিট প্রকল্পের দ্রুত বাস্তবায়ন করতে হবে: শিক্ষামন্ত্রী

ঢাবি সাংবাদিকদের ওপর হামলায় মামলা নেয়নি পুলিশ, ব্যাখ্যা চাইলেন নাহিদ

রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক

মিছিল-পাল্টা মিছিলে উত্তপ্ত চবির ছাত্ররাজনীতি