হোম > শিক্ষা

রাকসুতে শিবির থেকে জয়ী হিন্দু ধর্মাবলম্বী সুজন

আতিকুর রহমান নগরী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী সুজন চন্দ্র।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ছাত্র সুজনের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়।

সনাতন ধর্মাবলম্বী হয়েও শিবিরের প্যানেল থেকে নির্বাচিত হওয়ার বিষয়ে সুজন বলেন, শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ ছিল তাদের আদর্শ ও নীতিবোধ, যা আমাকে সব সময় আকর্ষণ করে। ছাত্রশিবির সব সময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে চলছে। সেই অবস্থান থেকে আমি নির্বাচিত হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই