হোম > শিক্ষা

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক শিক্ষা ক্যাডারের ১৮৭০ জন

স্টাফ রিপোর্টার

শিক্ষা মন্ত্রণালয়

দীর্ঘদিনের বঞ্চনা, আন্দোলন ও আইনি লড়াই শেষে অবশেষে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের এক হাজার ৮৭০ জন প্রভাষক।

গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় তাদের পদোন্নতির আদেশ জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে সই করেছেন।

এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন।

জানা গেছে, শিক্ষা ক্যাডারের নিকট ইতিহাসে এটি সংখ্যার বিচারে একটি বড় আকারের পদোন্নতি। এই পদোন্নতির জন্য প্রভাষকরা ‘বিসিএস প্রভাষক পরিষদ’ ব্যানারে টানা কয়েক সপ্তাহ ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’সহ নানা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিলেন।

ব্যক্তিগত বরাদ্দের টাকা বাঁচিয়ে হলগুলোতে ১১ ডিপ ফ্রিজ দিলেন চাকসু ভিপি

মেধাবী তরুণরাই নতুন রাজনীতির নেতৃত্ব দেবে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালে একই প্রশ্নে হবে এসএসসি-দাখিলের ১৩ বিষয়ের পরীক্ষা

অধ্যক্ষ আমিনুল বরখাস্ত, দায়িত্বে ফরহানা ইয়াসমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ডেঙ্গু প্রতিরোধে জাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞানের ৪ শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড

ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি ইউটিএলের

দুর্গাপূজায় কোন শিক্ষাপ্রতিষ্ঠানে কত দিন ছুটি

সবার জন্য সমান নয়, প্রয়োজনভিত্তিক উপবৃত্তি চালু করা হবে: প্রতিমন্ত্রী