হোম > শিক্ষা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রথম নারী ডিজি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক শাহীনা ফেরদৌসীকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রথম নারী মহাপরিচালক হলেন তিনি।

নতুন এ দায়িত্ব পালনের লক্ষে শাহীনা ফেরদৌসীর চাকরি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন অবস্থায় ছিলেন।

এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মো. শামসুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

শাহীনা ফেরদৌসী চলতি বছরের ২৭ জানুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। দক্ষ এই কর্মকর্তা পেশাগত জীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া মাঠ প্রশাসনে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবেও কাজ করেন।

তাপপ্রবাহের মধ্যে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ছে শিশু শিক্ষার্থীরা

জানা গেল শাহবাগে সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাদের পরিচয়

উচ্চশিক্ষায় স্কিল-গ্যাপ: ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার দূরত্ব

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ

শাহবাগে ডাকসু নেতা যুবায়ের-মুসাদ্দিকের ওপর ছাত্রদলের হামলা

এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিতি ও বহিষ্কার বেড়েছে

খবর সংগ্রহ করতে গিয়ে ছাত্রদলের হেনস্তার শিকার ঢাবির ৬ সাংবাদিক

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক ব্যবহারে নীতিমালা

বৈশ্বিক শিক্ষা ব্যবস্থায় টিকতে বিডিরেনের সেবার প্রয়োজন