হোম > শিক্ষা

রাকসুতে সব হল সংসদের শীর্ষ পদে ছাত্রশিবিরের জয়

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব হল সংসদের ভিপি, জিএস, এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল জয় লাভ করেছে। ১৭টি হলের একটিতেও শীর্ষ তিন পদের কোনোটিতে জয় পায়নি ছাত্রদল।

আজ (শুক্রবার) সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করে এসব তথ্য জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন।

এছাড়া কেন্দ্রীয় সংসদে ২৩টি পদে ২০টি পদে জয়ী শিবির প্যানেল। ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।

এদিকে জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। ফাহিম রেজাও সাবেক সমন্বয়ক।

শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর

কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীকে নিয়ে স্মারকগ্রন্থ

ব্র্যাকে হবে বাংলাদেশ-চায়না ভাষা-সংস্কৃতি গবেষণা কেন্দ্র

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

সোনারগাঁও ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শাবিপ্রবির ১ম বর্ষের ভর্তি পরীক্ষা ২৬ ও ২৭ জানুয়ারি

ঢাবিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব ছাত্রদল নেতার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই