হোম > শিক্ষা

রোববার সারাদেশে বিক্ষোভ করবে পলিটেকনিক শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার

ছয় দাবি দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন কারিগরি ছাত্র আন্দোলন। রোববার সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ কর্মসূচি পালন করবে কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়। এর আগে দাবি আদায়ে সড়ক অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। মন্ত্রণালয়ের

পক্ষ থেকে দাবি পূরণে কমিটি গঠনসহ আশ্বাস দেয়া হলেও তাতে আস্থাহীনতার কথা বলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ খ্রিষ্টাব্দে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধনের দাবি।

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

নেশার টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ বেরোবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

মুজিব বেঁচে থাকলে বাংলাদেশে এখনো ৪টি পত্রিকা থাকতো

জাবিতে জুলাই হামলা: ১৬ ছাত্রলীগ নেতাকে শাস্তি থেকে অব্যাহতি

গোপনে বিয়ে, স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

রাসায়নিকের ব্যবহার কমিয়ে বিষমুক্ত সবজি উৎপাদন

মাদকসেবনের অভিযোগে দুই নারী শিক্ষার্থী বহিষ্কার

মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মানারাত ইউনিভার্সিটির ছাত্র নিহত

জাবিতে জুলাই আন্দোলনে হামলার মদতদাতা শিক্ষকদের বিভিন্ন পর্যায়ে শাস্তি

শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী