হোম > শিক্ষা

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯ হাজার ৭৫৯

স্টাফ রিপোর্টার

সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশে বৃহস্পতিবার শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। এতে দেশের নয়টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন । প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন।

সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র ও মাদ্রাসা বোর্ডের কোরআন মাজিদের মধ্য দিয়ে লিখিত পরীক্ষা শুরু হলো, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা।

এদিকে এইচএসসি ও সমমানের প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন। এরমধ্যে সাধারণ ৯টি বোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিতির সংখ্যা এক হাজার ৫০ জন।

সব বোর্ড মিলিয়ে প্রথম দিনে ১১ লাখ ১৬ হাজার ৩১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১০ লাখ ৯৬ হাজার ২৭২ জন। এছাড়া ৯টি সাধারণ বোর্ডে ৬ জন, মাদ্রাসায় ২৪ এবং কারিগরি বোর্ডে ১৩ জন সহ মোট ৪৩ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। তবে কোন পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

আন্ত: শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক পরিসংখ্যানে এ সব তথ্য জানানো হয়।

নিষিদ্ধ আ.লীগের নাশকতার প্রতিবাদে বেরোবি শিক্ষকসমাজের মানববন্ধন

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী