হোম > শিক্ষা

জবি রঙ্গভূমির নতুন সভাপতি তাকরিম, সাধারণ সম্পাদক নওমী

জবি সংবাদদাতা

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্য সংগঠন ‘জবি রঙ্গভূমির’ এক বছরের জন্য ২৮ সদস্যের নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন থিয়েটার বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাকরিম আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী ওয়াহীরা আহম্মেদ নওমী।

সোমবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। থিয়েটার বিভাগের সহযোগী অধ্যাপক ও সংগঠনটির মডারেটর রুবাইয়া জেবিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নবনির্বাচিত সভাপতি তাকরিম আহমেদ বলেন, রঙ্গভূমি শুধু একটি নাট্য সংগঠন নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চেতনার প্রতীক।

তিনি বলেন, নাটকের মধ্য দিয়ে আমরা শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও সৃজনশীলতাকে জাগিয়ে তুলতে চাই। পাশাপাশি সমসাময়িক নানা সামাজিক ইস্যুতেও আমরা প্রতিবাদ জানিয়ে এসেছি নাটকের ভাষায়। গত সাত বছরে আমরা দেশজুড়ে মঞ্চ নাটক, পথ নাটক ও সচেতনতামূলক পরিবেশনা করেছি।

সাধারণ সম্পাদক নওমী বলেন, আমি শুরু থেকেই রঙ্গভূমির সঙ্গে যুক্ত। এই সংগঠনটি আমার কাছে কেবল সাংগঠনিক পরিচয় নয়, বরং শিল্পচর্চার আত্মিক জায়গা। আমরা চাই এমন নাটক নির্মাণ করতে, যা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আমাদের পরিচিতি তৈরি করবে।

তিনি আরও বলেন, আমাদের বড় সমস্যা এখনো সংগঠনের কোনো স্থায়ী কক্ষ নেই। আমরা চাই, একটি স্থায়ী অফিস রুমের ব্যবস্থা হোক যেন সংগঠনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত করা যায়।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্য চর্চার একমাত্র সংগঠন হিসেবে কাজ করছে ‘জবি রঙ্গভূমি’। সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে সংগঠনটি নিয়মিত নাট্যপ্রদর্শনী ছাড়াও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

অনার্স শেষেও শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন

অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

ছাত্রদল নেতার সহায়তায় মুনায়েমের স্বপ্নপূরণ

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কমিটি গঠন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফ-এর ১৫ সদস্য পাচ্ছেন শিক্ষা বৃত্তি

কুবিতে মুক্তিযোদ্ধা কোটায় ১৬ হাজার পজিশনেও সাবজেক্ট

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ছুটিতে ব্যাহত হয় শিক্ষার্থীদের পড়াশোনা

ঢাবি শিক্ষার্থীর ওপর ‘পুলিশি হামলার’ প্রতিবাদে শাহবাগ থানার সামনে বিক্ষোভ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জবির অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য-ট্রেজারার নিয়োগ দিতে হবে