হোম > শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিল ঘোষণা

প্রতিনিধি, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীর দাবির মুখে পোষ্য কোটা বাতিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভা শেষে এ ঘোষণা দেন।

এসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ‘কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। আজকে প্রায় সাত ঘণ্টা যাবৎ তারা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করেছে। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ কর্মকর্তা, কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্য কোটা বাতিলের মত দেয়। এরপর আমরা কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি সভায় আলোচনা করে ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল করি’

এ ঘোষণা শুনে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আন্দোলনরত এক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, পোষ্য কোটাকে বাতিল ঘোষণা করায় উপাচার্য স্যারকে ধন্যবাদ। আমরা দীর্ঘ সাত ঘণ্টা ধরে এখানে অবস্থান করার ফল আমরা পেয়েছি। এইজন্য আমরা আনন্দিত।

উল্লেখ্য, রোববার রাতে দুইদিন ধরে অনশনরত শিক্ষার্থীদের সংস্কারের আশ্বাস দিয়ে অনশন ভাঙান উপাচার্য। এদিকে পোষ্যদের কোটা সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার সকলে আন্দোলন শুরু করে কর্মকর্তা–কর্মচারীরা। এসময় শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা হলে পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

বেরোবিতে পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কঠোর অবস্থান, দপ্তরে তালা

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

ঐতিহ্য আছে, নেই আধুনিকতার ছোঁয়া

রাবিতে ভর্তির আবেদন আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড আইসিটি কোর ট্রেইনার প্রশিক্ষণের সমাপনী

ঢাবি ক্যাম্পাসে বহিরাগত যান চলাচলে কড়াকড়ি, হবে তল্লাশি

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়াতে অনুরোধ শিক্ষামন্ত্রীর

শহীদ মনিরুজ্জামান স্মৃতি ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০ শিক্ষার্থী

গোপন ছবি ছড়ানোর অভিযোগে সাবেক স্ত্রীর মামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার